NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

চট্টগ্রামে বিএনএফ দিবস-২০২২ উদযাপন


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:৫৪ পিএম

চট্টগ্রামে বিএনএফ দিবস-২০২২ উদযাপন



বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইপসা প্রধান কার্যালয়ের সভা কক্ষে চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহের প্রধান নির্বাহী ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য শুভার্থীদের সমন্বয়ে বিএনএফ দিবস-২০২২ উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী’র কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য প্রদান করেন ইপসা'র প্রধান নির্বাহী ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাধারন পরিষদের সদস্য জনাব মোঃ আরিফুর রহমান। তিনি বলেন, তৃণমূলে দারিদ্র হ্রাস, সমাজের নি:স্ব,দরিদ্র,প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের কাছে মৌলিক সেবা পৌঁছানো ও তাদের আর্থ সামাজিক উন্নয়নে  বিএনএফ’র সহযোগি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই দেশের উন্নয়নে এনজিওগুলোর সম্পৃক্ততা বাড়াতে সরকারের আরো সহযোগীতা করতে হবে। 

সভায় চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহ’র পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী পার্ক’র মোঃ নজরুল ইসলাম মান্না, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, সংশপ্তক’র ডেপুটি ডিরেক্টর অগ্রদূত দাশ গুপ্ত, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি বেগম মোমেনা আক্তার নয়ন, নারী জাগরণ সংস্থা’র রিম্পা শীল, গণউন্নয়ন প্রচেষ্টা’র মোঃ মোসাব্বের, অঞ্জন প্রসাদ বড়ুয়া এবং ইপসা’র সাদিয়া তাজিন। ইপসা’র পক্ষ থেকে বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, পরিচালক (অর্থ), মোঃ মনজুর মোরশেদ চৌধুরী,পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) ও ইপসা’র সাধারন সদস্য ও উন্নয়ন গবেষক ড. শামসুন্নাহার চৌধুরী।