এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
শনিবার (১১ জুলাই ) বেলা সাড়ে ১১ টায় রাজশাহীতে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ( প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি( ক্রাইম ম্যানেজমেন্ট ), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস ), পুলিশ সুপার( প্রশাসন অর্থ), পুলিশ সুপার ( অপারেশনস ), পুলিশ সুপার ( ট্রাফিক ), সহকারী পুলিশ সুপার ( ক্রাইম ম্যানেজমেন্ট ), সহকারি পুলিশ সুপার ( স্টাফ অফিসার টু ডিআইজি )।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের আর্ট জেলার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কর্মকর্তা গণ। কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্স আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ডিআইজি কে বিদায় সংবর্ধনা জানান।
এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব, সততা ও দূরদর্শী দিকনির্দেশনার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন এবং কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করেন।
