NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার
Logo
logo

রাজশাহী রেঞ্জ ডিআইজির  বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৬, ১১:৪৬ পিএম

রাজশাহী রেঞ্জ ডিআইজির  বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

শনিবার (১১ জুলাই ) বেলা  সাড়ে ১১ টায়  রাজশাহীতে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাজশাহী রেঞ্জের  অ্যাডিশনাল ডিআইজি ( প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি( ক্রাইম ম্যানেজমেন্ট ), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস ), পুলিশ সুপার( প্রশাসন অর্থ), পুলিশ সুপার ( অপারেশনস ), পুলিশ সুপার ( ট্রাফিক ), সহকারী পুলিশ সুপার ( ক্রাইম ম্যানেজমেন্ট ), সহকারি পুলিশ সুপার ( স্টাফ অফিসার টু ডিআইজি )।   এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের আর্ট জেলার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কর্মকর্তা গণ।   কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্স আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ডিআইজি কে বিদায় সংবর্ধনা জানান।এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।  বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব, সততা ও দূরদর্শী দিকনির্দেশনার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।   একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন এবং কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করেন।