এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বগুড়ায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে ১ ঘণ্টার প্রতীকি দায়িত্ব পালন করেছে এনসিটিএফ বগুড়ার চাইল্ড পার্লামেন্ট সদস্য শিক্ষার্থী তাবাসসুম নাহার দিয়া।
বুধবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী বগুড়া কার্যালয়ে এ আয়োজন করা হয়।
‘ক্ষমতায় সমানে সমান’ প্রতিপাদ্য তে নারীর ক্ষমতায়ন এবং মেয়েদের সক্ষমতা নিশ্চিতের প্রচেষ্টায় প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় এবং ইয়ূথ ফর চেঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে জাতীয় ভাবে কাজ করা শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া ব্যতিক্রমী এই আয়োজন করে।
সারাবিশ্বে কন্যা শিশুদের স্বাধীনতা ও অধিকারকে প্রাধান্য দিয়ে ‘গার্লস টেকওভার শীর্ষক এই কর্মসূচিতে বগুড়ায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর নিকট থেকে বুধবার দুপুরে তার কার্যালয়ে ১ ঘণ্টার জন্যে প্রতীকি দায়িত্ব বুঝে নেন কণ্যা শিশু শিক্ষার্থী ১৭ বছরের দিয়া।
এসময় জেলার সকল শিশুর পক্ষে তাবাসসুম নাহার দিয়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ১ ঘন্টার জন্যে হলেও সিদ্ধান্ত গ্রহণের আসনে বসার সুযোগ দেওয়ার জন্যে দিয়া শিশু বিষয়ক কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
প্রতীকী দায়িত্ব পালনকালে কন্যা শিশু দিয়া জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করেন। একই সাথে শিশু একাডেমীতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিশু বান্ধব পরিবেশে সকল ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে তিনি সকলকে আহ্বান জানান।
এনসিটিএফ বগুড়ার শিশু সাংসদ দিয়া বলেন, জেলার শিশু সম্পর্কিত সকল কাজের জন্যেই শিশু বিষয়ক কর্মকর্তা তাই যেকোন প্রয়োজনে শিশুদের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় এই অফিসের দরজা সর্বদা খোলা। প্রতীকি শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে দিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার উদ্বার্ত আহ্বান জানান। একই সাথে পরিবার থেকে শুরু করে সমাজের সকলকে তিনি শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার পরিবেশ নিশ্চিত করে দেয়ার লক্ষ্যে ভূমিকা রাখার অনুরোধ জানান।
দিয়ার প্রতীকী দায়িত্বের ১ ঘণ্টা পর শিশু বিষয়ক
কর্মকর্তার দায়িত্ব বুঝে নিয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী অত্যন্ত প্রশান্তির সাথে বলেন, বর্তমান সরকার তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়নে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন এনেছে। বাংলাদেশ শিশু একাডেমীর হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফ এর প্রতি বছর গার্লস টেকওভার কার্যক্রম সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। যার মাধ্যমে কন্যা শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল বিভিন্ন স্থানে আসীন হওয়ার স্বপ্ন দেখে এবং নিজেদের চিন্তা চেতনায় আমূল ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস করে। তিনি পৃথিবীর সকল কন্যা শিশুর জন্যে শুভ কামনা জানিয়ে শিশু অধিকার বাস্তবায়নে বগুড়ায় সর্বদা বরাবরের মতোই আন্তরিকভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
ইয়েস বাংলাদেশের জেলা ভলেন্টিয়ার সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জুবাইর আহমাদ, সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত নকশী, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক নাহিয়ান, শিশু গবেষক মালিহা ইসলাম, জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন প্রমুখ।
বগুড়ায় ১ ঘণ্টার ‘শিশু বিষয়ক কর্মকর্তা’ হলেন শিক্ষার্থী দিয়া
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৪১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
The Father of the Nation's historical quote, & quot ;Friendship to all, malice towards none, & quot; incorporated in the UN Resolution.
নিজের ঢোলে নিজে পিটাই----হুমায়ূন কবীর ঢালী
খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ৫৯ তম জন্মদিন আজ
কনসাল জেনারেল ড. মোহাম্দ মনিরুল ইসলাম কর্তৃক বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর অঙ্গপ্রতিষ্ঠান নিউইয়র্কস্থ স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন
রাজশাহী জেলা প্রশাসকের সাথে ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ
বগুড়া-শেরপুরের দুই আসনে বিপুল ভোটে ধানের শীষ জয়ী
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সবকিছুই করেছেন: পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব পেয়েই মাঠ কর্মকর্তাদের পুলিশ মহাপরিদর্শক এর কঠোর বার্তা
