পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপরও তিনি জোর দেন। বলেন, সাংবাদিকদের ভীতি, প্রতিশোধ ও ভয়ভীতিহীনভাবে সংবাদ পরিবেশনে সক্ষম হতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে নাগরিক সমাজের কথা বলার জায়গা থাকতে হবে। মুক্তভাবে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা থাকতে হবে। উজরা বলেন, ভবিষ্যতের সমৃদ্ধি নির্ভর করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সমর্থন করে।
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং অবাধ নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় জোর উজরা জেয়ার
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:২৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রবাসী ও মূলধারার নেতা ফাহাদ সোলায়মানের প্রস্তাবে নাম হলো জ্যাকসন হাইটসের ‘বাংলাদেশ স্ট্রিট’
রেডিও ভেরিতাস এশিয়া চাকুরী অতপরঃ বিয়ে করেই সুখে আছেন শ্রীলঙ্কায়-তেরেজা সোমা ডি' কস্তা
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাজিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত
৯ জুলাই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী
মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আন্ত: শ্রেণি সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত
'জয় বাংলা' বাঙালি, ও বাংলাদেশ
জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মির্জা লিটন জয়ী
