এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
ঠাকুরগাঁয়ের ভাসমান ছিন্নমূল জনগোষ্ঠীর গণনা মধ্য দিয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ২০২২ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও
তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় এর আয়োজনে দেশব্যাপী ১৫-২১ জুন চলবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর কার্যক্রম। দেশে প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষের ঠাকুরগাঁয়ের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব মহাম্মদ শামসুজ্জামান, জেলা পরিসংখ্যান কার্যালয় এর ভারপ্রাপ্ত পরিচালক আবুসালে মোহাম্মদ রাব্বানী, সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা, ডিবিসি নিউজ প্রতিনিধি নবীন হাসান, মানবতার ঠাকুরগাঁও প্রতিনিধি মেহেদী হাসান সহ প্রমুখ। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর পর পর ১৯৮১,১৯৯১,২০০১ এবং ২০১১ যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁয়ে ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর কামনার মধ্য দিয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
ঠাকুরগাঁওয়ে বোনের বাড়িতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু
তিস্তা সেচ খালের নেমে প্রাণ হারালো স্কুল ছাত্র
রংপুরের তারাগঞ্জে হচ্ছে দেশের ‘সবচেয়ে বড়’ জুতার কারখানা
বগুড়ায় নানা আয়োজনে কলেজ থিয়েটারের নবান্ন উৎসব
একজন শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে -তথ্যমন্ত্রী
প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল
বাবা দিবসে আজ বাবা নেই!
