বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
কামাল উদ্দিন মজুমদার সাংবাদিক সমাজে ‘কামাল উদ্দিন সবুজ’ নামে অধিক পরিচিত। তিনি সাংবাদিকতা জগতে বেশ পরিচিত মুখ। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি বাসসসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে বার্তা সংস্থা ইউএনবি এবং বাসসে কাজ করেন। কামাল উদ্দিন সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পৈতৃক নিবাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।
জাতীয় প্রেস ক্লাব এর প্রাক্তন সভাপতি
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৪:৫৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিশিষ্টজনদের মিলনমেলা
দেশে ফেরার আকুতি জানিয়ে ঈদের জামাতে কান্নায় ভেঙে পড়েন রোহিঙ্গারা
বগুড়া-শেরপুরের দুই আসনে বিপুল ভোটে ধানের শীষ জয়ী
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বগুড়ায় আনসার ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ
People-Centered Presence Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys?
ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দান বাক্সে মিলল প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাগবাড়িতে প্রস্তুতি পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
তারেক রহমানের প্রতি আবেগঘন চিঠি -আকবর হায়দার কিরন
