NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo
জাতীয় প্রেস ক্লাব এর প্রাক্তন সভাপতি

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩৫ পিএম

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

 বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামাল উদ্দিন মজুমদার (সবুজ)।  মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। কামাল উদ্দিন মজুমদার সাংবাদিক সমাজে ‘কামাল উদ্দিন সবুজ’ নামে অধিক পরিচিত। তিনি সাংবাদিকতা জগতে বেশ পরিচিত মুখ। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি বাসসসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে বার্তা সংস্থা ইউএনবি এবং বাসসে কাজ করেন।  কামাল উদ্দিন সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পৈতৃক নিবাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।