আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চিটাগাং বর্ণাঢ্য আয়োজনে ডিনার মিটিং, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ,ডিজি ইলেক্ট-২৬ কে বরণ ও মানবিক সেবা কার্যক্রম পালন করেছে। এপেক্স ক্লাব অব চিটাগং এ-র গৌরবোজ্জ্বল ১১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ডিনার মিটিং ও মানবিক সেবা কার্যক্রম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে পিছিয়ে পড়া ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে গভীর রাত পর্যন্ত কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠানটির গুরুত্বকে আরও বৃদ্ধি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্সিয়ান মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ, প্রেসিডেন্ট–২০২৬, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপেক্সিয়ান হাসন আহসানুল কবির সুজন, যাঁর সাবলীল, প্রাণবন্ত ও সুচারু উপস্থাপনায় পুরো আয়োজন আরও আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার এম. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এপেক্সিয়ান এম. কুতুব উদ দৌলা, পিএআইপি, এলজি, পিএনপি এপেক্সিয়ান ডা. জবিউল হোসেন, এলজি, পিএনপি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, পিএনপি এপেক্সিয়ান নজরুল ইসলাম, এনআইআরডি এপেক্সিয়ান সরোয়ারুজ্জামান চৌধুরী, ডিজি, জেলা–৩ এপেক্সিয়ান গোলাম কবীর, ডিজি ইলেক্ট–২০২৬, জেলা–৩ এপেক্সিয়ান জাকির হোসেন, পিডিজি এপেক্সিয়ান মোহাম্মদ জামাল হোসেন,আইপিডিজি এপে,জয় দেব এলএম। এপেক্সিয়ান এম. মোতাহার হোসেন, এলএম এছাড়াও জেলা–০৩-এর বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টসহ অসংখ্য নবীন ও প্রবীণ এপেক্সিয়ানের উপস্থিতিতে হোটেল আই সুইট-এর আধুনিক হলরুমটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সম্মানিত এপেক্সিয়ান এম. কুতুব উদ দৌলা ভাইয়ের উপস্থিতি, যা অনুষ্ঠানের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। পাশাপাশি প্রয়াত প্রিয় এপেক্সিয়ান মহিউদ্দিন শাহ আলম নিপু ভাইয়ের স্মৃতিচারণ উপস্থিত সকলের হৃদয়ে গভীর আবেগের সঞ্চার করে। অনুষ্ঠানে নতুন করে তিনজন এপেক্সিয়ান সদস্য অন্তর্ভুক্ত হন—এর মধ্যে এপেক্স ক্লাব অব চট্টগ্রাম থেকে দুইজন এবং এপেক্স ক্লাব অব গ্রিন সিটি থেকে একজন। এ উপলক্ষে এপেক্স বাংলাদেশকে এগিয়ে নিতে বিভিন্ন সময়ে উজ্জ্বল অবদান রাখার জন্য জেলা–৩-এর সিনিয়র এপেক্সিয়ানদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং সেক্রেটার কামাল হোসেন।
এ সময় যুবরাজ চৌধুরী বলেন, আমরা যখন বড়দের সম্মান করবো, তাঁরা আমাদের স্নেহ করবেন। আর আমরা যখন ছোটদের স্নেহ করবো, তারা আমাদের সম্মান করবে। আমরা ২০২৬ সালে এপেক্স ক্লাব অব চিটাগাং সবাইকে সঙ্গে এপেক্স কে উপভোগ করতে চাই।” শেষ পর্যন্ত মানবিকতা, ঐক্য ও সৌহার্দ্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দিয়ে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। শুভ হোক পথচলা— এপেক্সিয়ান মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ প্রেসিডেন্ট–২০২৬ এপেক্স ক্লাব অব চট্টগ্রাম।
এপেক্স ক্লাব অব চিটাগাং বর্ণাঢ্য আয়োজনে ডিনার মিটিং, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
Muslim Family Law Could Be Reformed in Bangladesh: A Solemn Milestone Would Be Divorce and Equal Property Sharing-Dr. Pamelia Riviere
যখন আকাশ দ্বার খুলে দেয় - ফারুক সৈয়দ
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকায় উদযাপন
বসন্তের সাজসজ্জায় মেতেছে বগুড়া , ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী আবাহনে মানবের জয়গান
লুৎফর রহমান বীনু: এক ক্যামেরার চোখে বাংলাদেশের ইতিহাস
Applause at a Press Conference: Optics, Decorum, and Democratic Maturity - Akbar Haider Kiron
