সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনী-র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী (০১ জানুয়ারি ২০২৬) উপলক্ষ্যে আজ ০২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বাদ মাগরিব হাসপাতালের সম্মেলন কক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্মানিত হাফেজগন কোরআন খতম করেন। মিলাদ পরিচালনা করেন এই প্রতিষ্ঠানের ইমাম মাওলানা মুহিবুল্লাহ। এরপর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কার্যকরী কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলাল উদ্দিন আলালসহ উপস্থিত সদস্যবৃন্দ।
এছাড়া দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কার্যকরী কমিটির সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন (তসলিম), এডভোকেট মোঃ নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূইয়া, জনসংযোগ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, যুগ্ম কোষাধ্যক্ষ শাহরিয়ার হায়দার চৌধুরী, কার্যকরী কাউন্সিল সদস্য জনাব গোলাম সরওয়ার, এডভোকেট মোহাম্মদ সহিদ উল্লা চৌধুরী, জনাব নুর নবী চৌধুরী (বাবুল), জনাব মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মাওলানা ওমর ফারুক, জনাব সাইদুল মিল্লাত, জনাব মোঃ নুরুল ইসলাম, আজীবন সদস্য হাজী রুহুল আমিন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনী
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৩:৫৬ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণ উদযাপন
আজ বাংলাদেশে পালিত হচ্ছে শহীদ সেনা দিবস
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা যুক্তরাষ্ট্রের
বগুড়ায় “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শনে জেলা প্রশাসক
বিশিষ্ট বেতার শ্রোতা এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
দুপচাঁচিয়ায় পূজা মেলায় ফিরেছে মাটির শিল্প।
জীবননগরে তীব্র তাপদহে পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ
৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি
