NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনী


শাহরিয়ার হায়দার চৌধুরী প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৬:০৩ পিএম

বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায়  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনী-র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী (০১ জানুয়ারি ২০২৬) উপলক্ষ্যে আজ ০২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বাদ মাগরিব হাসপাতালের সম্মেলন কক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্মানিত হাফেজগন কোরআন খতম করেন। মিলাদ পরিচালনা করেন এই প্রতিষ্ঠানের ইমাম মাওলানা মুহিবুল্লাহ। এরপর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কার্যকরী কমিটির  সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলাল উদ্দিন আলালসহ উপস্থিত সদস্যবৃন্দ। এছাড়া দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কার্যকরী কমিটির সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন (তসলিম), এডভোকেট মোঃ নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূইয়া, জনসংযোগ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, যুগ্ম কোষাধ্যক্ষ শাহরিয়ার হায়দার চৌধুরী, কার্যকরী কাউন্সিল সদস্য জনাব গোলাম সরওয়ার, এডভোকেট মোহাম্মদ সহিদ উল্লা চৌধুরী, জনাব নুর নবী চৌধুরী (বাবুল), জনাব মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মাওলানা ওমর ফারুক, জনাব সাইদুল মিল্লাত, জনাব মোঃ নুরুল ইসলাম, আজীবন সদস্য  হাজী রুহুল আমিন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।