বাংলাদেশ টেলিভিশন ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। সন্ধ্যায় টেলিভিশনের মূল ভবনে দ্বিতীয় দফা অগ্নিসংযোগ করা হয়। আগুন দেয়ার পর টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে। ওদিকে আগুন লাগার পর সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যাওয়ার সুযোগ নেই। কারণ আশপাশে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করছেন। বিটিভি কমপ্লেক্সে বিজিবি সদস্যরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এর আগে বিকালে প্রথমে বিটিভির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যান্টিন ও কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়।
বিটিভি ভবনে ভয়াবহ আগুন, সম্প্রচার বন্ধ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:১৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
১ টাকা ঘুষ খেয়ে থাকলে কান কেটে আপনাদের দিয়ে দেব: হাসানুল হক ইনু
বৃটেনে বাংলাদেশি মন্ত্রীর বিলাসবহুল ২৬০ বাড়ি
"নাটোরের বিখ্যাত মহারাণী ভবানীর জন্মস্হান বগুড়ার ছাতিয়ানগ্রামে"
প্রকাশিত হল কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ’র নতুন থ্রিলার বই ‘হিরোসমগ্র’!
পাঁচপুকুরিয়া বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সহযোগী সংগঠন বঙ্গীয় মুক্তিযোদ্ধা সংসদের আত্মপ্রকাশ
কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, সরে যেতে মাইকিং
শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৪ এর উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার
