বাংলাদেশি বংশোদ্ভূত অরিন চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত অরিন চৌধুরী যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অরিন চৌধুরী। তিনি গত নভেম্বরের নির্বাচনে কাউন্সিলর হিসেবে শপথও নিয়েছেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্বেতাঙ্গ লুথার র্যানহেইম। ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনে অরিন চৌধুরী পান ৬ হাজার ৫২৫ ভোট এবং লুথার র্যানহেইম পান ৪ হাজার ৪৩১ ভোট। ২৬ বছর বয়সি অরিন চৌধুরীকে দেখা হচ্ছে নতুন প্রজন্মের গর্ব হিসেবে। তিনি তার নির্বাচনি প্রচারণায় জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছিলেন।
অরিন চৌধুরী এই প্রথম কাউন্সিলর নির্বাচিত হলেও এর আগে স্থানীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সাবেক কাউন্সিলর জ্যাস চ্যাভেজের নীতি সহযোগী হিসেবেও কাজ করেছেন। স্থানীয় কংগ্রেসম্যানদের নির্বাচনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাসযোগ্য আবাসন এবং জলবায়ু পরিবর্তন নিয়েও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। কাউন্সিলর হিসেবে তার প্রাথমিক দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা, আবাসন সংকটের সমাধান করা এবং বেকারত্ব দূরীকরণে চাকরির প্রশিক্ষণ দেওয়া। অরিন চৌধুরী ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন।
তিনি মিনেসোটার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি থেকে চার বছরের ডিগ্রি অর্জন করেছিলেন। তার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। বিশ্ববিদ্যালয় থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তার বাবা চিকিত্সক এবং মা একজন কমকাস্ট ক্যাবল কোম্পানির ম্যানেজার। তার এক ভাই ও এক বোন রয়েছে। তারা দুজনেই মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার স্বজনরা আশা করেন, কাউন্সিলর হিসেবে অরিন খুব ভালো করবেন এবং ভবিষ্যতে একজন নারী কংগ্রেসম্যান হিসেবে স্থানীয়দের সেবা করার সুযোগ পাবেন।
মিনিয়াপোলিসের সিটি কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত অরিন চৌধুরী
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০২:২৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস-২০২৩ পালিত
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু বিবিসি’র সাংবাদিক মার্ক টালি আর নেই
মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বগুড়া জেলার,আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস উদযাপন
নির্বাচন সুষ্ঠু হবে বলেই ইইউ পর্যবেক্ষক পাঠাচ্ছে
প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Protection of the Rights of Elderly People in Bangladesh: Existing Legal Framework and the Practical Scenario
২০ কোটি ডলারের সহায়তা চুক্তি সই সংস্কারে দৃঢ়ভাবে পাশে থাকবে যুক্তরাষ্ট্র
