নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম বাংলাদেশ সম্মেলন ২০২৩ এ অন্যতম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এবং একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও শ্রেষ্ঠ গীতিকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কবি কামাল চৌধুরী।
সম্মেলনের দ্বিতীয় দিন রোববার ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় থাকছেন তিনি পঞ্চম বাংলাদেশ সম্মেলনে । প্রবাসে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন কিছু করার প্রত্যয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলন আয়োজন করে আসছেন শোটাইম মিউজিক ও ঢালিউড এওয়ার্ডস এর প্রধান আলমগীর খান আলম।
কবির সাথে নিউ ইয়র্কের আত্মিক সম্পর্ক কয়েক যুগের। যোাগদিয়েছ্ন মুক্তধারা বইমেলায়। ২০১৮ সালে সাউথ এশিয়ান রাইটার্স ও জার্নালিস্টস ফোরাম আয়োজিত তাঁর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রবাসের বিপুলসংখ্যক লেখক-সাহিত্যিক উপস্থিত ছিলেন ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ঐতিহাসিক আয়োজনের প্রধান সমন্বয়কারী ছিলেন কবি কামাল চৌধুরী। ইতিহাসের অন্যতম দলিল মুজিবপিডিয়া প্রধান সম্পাদক তিনি।প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ কয়েকটি মন্ত্রণালয় / সচিব হিসাবে বিভাগের সচিব হিসাবে সরকারেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছ্ন । বহু ভাষায় অনুদিত হয়েছে তাঁর কবিতা। ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় তাঁর নির্বাচিত কবিতার অনুবাদ প্রকাশিত হয়েছে। বাংলাভাষার অগ্রগণ্য এই কবি বাংলাদেশ সম্মেলনে তাঁর নিজের ও সমসাময়িক কবিতা নিয়ে কথা বলবেন। থাকবে আবৃত্তিকার ও অন্যদের কন্ঠে তাঁর কবিতার আবৃত্তি । উপস্থাপন করবেন বিশিস্ট ছড়াকার মনজুর কাদের এবং অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কবি মিশুক সেলিম।
পঞ্চম বাংলাদেশ সম্মেলনে অন্যতম প্রধান অতিথি কবি কামাল চৌধুরী
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৯:১১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সামাজিক কাজের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে নৈপুণ্য অর্জন করতে হবে যুবকদের
রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শাহজাহান
রাণীনগরে উদ্বোধন করা হলো পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র উম্মোচন করা হলো
চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়ার সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা
নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়িতে একদিন
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উথলী ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল
বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসায় মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান, গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান
