জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় এবার বহিষ্কার হচ্ছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাদের তালিকা তৈরি করছে সংগঠনটি। গণমাধ্যমের হাতে আসা ওই তালিকায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ৯০ জনের নাম দেখা যায়। যেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন নেতাকর্মীর তালিকাও করা হচ্ছে বলে জানিয়েছে কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রিপন মিয়া। ইতিমধ্যে সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় পদ হারিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের অন্তত ৬৮ জন।
বহিষ্কার সুপারিশের তালিকায় নাম রয়েছে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী রুম্মান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এসএম আসিক মাহমুদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবীন ইসলাম রাজ, সহ-সম্পাদক সাজ্জাদুল ইসলাম, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরান নাহিদ এবং ১নং কার্যকরী সদস্য মুসা বিন মন্নর। এ ব্যাপারে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, আমরা নামের তালিকা করছি, এরপর বহিষ্কার করা হবে। ইতিমধ্যে ৪-৫ জনকে পেয়েছি, আরও খোঁজ নেয়া হচ্ছে। তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, যারা পোস্ট দিয়েছে তাদের সময় মত বহিষ্কার করা হবে। কতজনকে বহিষ্কার করা হতে পারে এ ব্যাপারে তিনি বলেন, যতজনের নাম পাওয়া যাবে তাদের সবাইকে।
সাঈদীকে নিয়ে পোস্ট বহিষ্কার হচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতা
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০৫:২৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম হিন্দু সম্প্রদায়ের মরদেহ সৎকারের জন্য নবনির্মিত শশ্মানের উদ্ধোধন
বিএনপি’র কালো পতাকা মিছিল সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না
চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু
বাসায় গুলি, চ্যান্সরিতে হামলা, খার্তুম ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশ দূত
খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাথে জড়িত - হুইপ স্বপন
বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা
জীবননগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
RESEARCH ON CYBERBULLYING -- SHAILA AHMED
