NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

সাঈদীকে নিয়ে পোস্ট বহিষ্কার হচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতা


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৯:৪৬ পিএম

সাঈদীকে নিয়ে পোস্ট বহিষ্কার হচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতা

 জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় এবার বহিষ্কার হচ্ছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।  বাংলাদেশ ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাদের তালিকা তৈরি করছে সংগঠনটি। গণমাধ্যমের হাতে আসা ওই তালিকায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ৯০ জনের নাম দেখা যায়। যেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন নেতাকর্মীর তালিকাও করা হচ্ছে বলে জানিয়েছে কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রিপন মিয়া। ইতিমধ্যে সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় পদ হারিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের অন্তত ৬৮ জন।  বহিষ্কার সুপারিশের তালিকায় নাম রয়েছে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী রুম্মান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এসএম আসিক মাহমুদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবীন ইসলাম রাজ, সহ-সম্পাদক সাজ্জাদুল ইসলাম, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরান নাহিদ এবং ১নং কার্যকরী সদস্য মুসা বিন মন্নর। এ ব্যাপারে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, আমরা নামের তালিকা করছি, এরপর বহিষ্কার করা হবে। ইতিমধ্যে ৪-৫ জনকে পেয়েছি, আরও খোঁজ নেয়া হচ্ছে। তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, যারা পোস্ট দিয়েছে তাদের সময় মত বহিষ্কার করা হবে। কতজনকে বহিষ্কার করা হতে পারে এ ব্যাপারে তিনি বলেন, যতজনের নাম পাওয়া যাবে তাদের সবাইকে।