এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই শ্লোগানে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মুহা. আহসান হাবীব। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশকে বাঁচাতে হলে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) লক্ষ্যমাত্রা উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। জলজ জীবগুলোকে বাঁচানো, সমুদ্রের সম্পদগুলোকে পুনঃব্যবহার, জাতীয় অর্থনীতিতে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যানের টার্গেট গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, করতোয়া বগুড়ার প্রাণ হলেও যে যেভাবে পারছে নদীকে দূষণ করছে। করতোয়া নদী যেন পৌরসভার যত বর্জ্য আছে সেগুলো ফেলার সবথেকে নিরাপদ জায়গা। বগুড়ার ১২ টি উপজেলায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে টপ সয়েল (উপরিভাগের মাটি) কেটে নিয়ে যাওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে। পরিবেশের এ ধরনের ক্ষতি আগামী প্রজন্মের জন্য হুমকির। এক সময় এদশের নদী-নালায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। কিন্তু পানি দূষণের ফলে মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে। টেকনোলজির অপব্যবহারে ফলে পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় বাড়ির পাশে নানা ধরনের গাছ লাগাতে হবে ও সেগুলোর পরিচর্যা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান অতিথিবৃন্দ।
বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৮:১১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ২ লাখ মানুষ
সরস্বতী পুজা, নরিচ ক্যাথিড্রাল ও আমার মা-- বিশ্বাস করবী ফারহানা
৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ
বদলগাছি উপজেলা মাদক মুক্ত গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
আবিদের পোস্ট, ‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’
বগুড়ার 'আমরা ক'জন' শিল্পী গোষ্ঠীর বছরব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন
উথলীতে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে ৪ মাসের শিশুর মৃত্যু
