NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:৪৫ পিএম

বগুড়ায় বিশ্ব পরিবেশ  দিবস পালন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই শ্লোগানে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মুহা. আহসান হাবীব। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশকে বাঁচাতে হলে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) লক্ষ্যমাত্রা উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। জলজ জীবগুলোকে বাঁচানো, সমুদ্রের সম্পদগুলোকে পুনঃব্যবহার, জাতীয় অর্থনীতিতে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যানের টার্গেট গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, করতোয়া বগুড়ার প্রাণ হলেও যে যেভাবে পারছে নদীকে দূষণ করছে। করতোয়া নদী যেন পৌরসভার যত বর্জ্য আছে সেগুলো ফেলার সবথেকে নিরাপদ জায়গা। বগুড়ার ১২ টি উপজেলায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে টপ সয়েল (উপরিভাগের মাটি) কেটে নিয়ে যাওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে। পরিবেশের এ ধরনের ক্ষতি আগামী প্রজন্মের জন্য হুমকির। এক সময় এদশের নদী-নালায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। কিন্তু পানি দূষণের ফলে মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে। টেকনোলজির অপব্যবহারে ফলে পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় বাড়ির পাশে নানা ধরনের গাছ লাগাতে হবে ও সেগুলোর পরিচর্যা করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান অতিথিবৃন্দ।