ফেসবুক থেকে নেওয়া ঢাকায় মার্কিন দূতাবাস আজ মঙ্গলবার বলেছে, তারা যেকোনো ধরনের উত্তেজনাকর ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। বিএনপির রাজশাহীর স্থানীয় পর্যায়ের এক নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেন, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নিন্দা জানিয়েছে। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে ম্যাকিনটোশ আজ বাসসকে বলেন, ‘মার্কিন দূতাবাস যেকোনো ধরনের উত্তেজনাকর ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’ সহিংসতা উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরও বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের এই হুমকির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর মার্কিন দূতাবাসের এ মন্তব্য এল।বাসস
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:২৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
গণি মিঞার হাসি ও ধোপা দিঘী--- মিনহাজ আহমেদ
বাংলা বিভাগের আয়োজনে রাজশাহী কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন
ভারতের আগরতলার বেতার শ্রোতা প্রখ্যাত ডি-এক্সার প্রদীপ কুন্ডু বাংলাদেশে আসছেন
কোহলির সেঞ্চুরিতে ভারতের সহজ জয়, হ্যাটট্রিক হার টাইগারদের
আইসিসি বিশ্বকাপ-২০২৩ আকাশের দিকে আঙুল দেখিয়ে কী বোঝালেন মাহমুদউল্লাহ?
বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো ঢাকার মার্কিন দূতাবাস
56th Independence and National Day of Bangladesh celebrated by the Bangladesh Permanent Mission in NY
