চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। আজ সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। মঙ্গলবার ভোরের ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফারুক। ২০২১ সালের ৪ঠা মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেকআপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৪৮ সালের ১৮ই আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। বিজ্ঞাপন এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৭৫ সালে তার অভিনীত 'সুজন সখী' ও 'লাঠিয়াল' সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর 'লাঠিয়াল'র জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৬ সালে 'সূর্যগ্রহণ' ও 'নয়নমণি', ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আব্দুল্লাহ আল মামুনের 'সারেং বৌ', আমজাদ হোসেনের 'গোলাপী এখন ট্রেনে'সহ বেশকিছু সিনেমায় 'মিয়া ভাই'খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়।
চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা ফারুক আর নেই
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৬:১২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নিউইয়র্ক সিটি বিএনপি’র সভায় স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত ‘তারেক-জোবায়দা’র সম্পদ ক্রোকের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ
VOA Staff Earns Three Peter Lisagor Awards
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নুর এলাহি মিনা
একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস উদযাপন
জীবননগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উথলী ডিগ্রি কলেজ
উথলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের দায়িত্বভার গ্রহণ
Bangladesh calls for urgent action for protection of climate migrants
পাঁচ বিঘা জমি বেচে রেডিও কিনেছিলেন প্রায় ৫৭ বছর আগে
