এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) তাঁত শিল্প ও পণ্য মেলা। (শনিবার ২ জুলাই) বিকালে শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার ভাচ্যুয়ালী ভাবে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর উদ্বোধন করেন। এ সময় মেলার প্রধান গেটে পায়রা, বেলুন উড়িয়ে এবং ফিতাকাটেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোখলেছুর রহমান।
মেলায় জেলা থেকে শিল্পপন্যের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। খাবার ও বিভিন্ন ধরণের পণ্যের প্রায় ১শর বেশি স্টল রয়েছে। মেলায় প্রথম দিন বিকাল থেকে দর্শনার্থীদের ভীড় বাড়তে থাকে। উৎসবমূখর পরিবেশেই মাসব্যাপী এই মেলা চলবে মনে করছেন আয়োজকরা।
নীলফামারী পুনাকের জেলা সভাপতি তাসমিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার প্রমুখ।
মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দেশীয় তাঁত শিল্পের বিকাশ ও এ শিল্পের উৎপাদিত পণের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটাতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ওই মেলার আয়োজন করে। চলতি জুলাই মাস ব্যাপী পুনাক এর মেলায় মিলবে, নকশিকাঁথা, হাতের কাজ করা থ্রিপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি অর্নামেন্টসহ বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ধরণের রাইড। মেলার অন্যতম আকর্ষণ ডান্সিং পানির ফোয়ারা।
নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও পণ্য মেলা
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় সম্প্রীতি সাম্প্রদায়িক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ায় টিএমএসএস ও পিএইচপি গ্রুপের মতবিনিময় অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি এর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
উথলীতে দোস্ত এইড এর সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা
বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ ভেঙে ডলার-টাকা চুরি
জাতিকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সরকার অঙ্গীকারবদ্ধ
