মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১৫৯ রানের টার্গেট তাড়ায় ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন ডেভিড মালান। ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন তিনি। জস বাটলারের সংগ্রহ ৪০ রান। বেন ডাকেট আউট হন ১১ রানে। ক্রিস ওকস ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পান তানভীর ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মালান-বাটলারের লড়াই প্রথম ওভারেই ফিল সল্টকে হারানোর ধাক্কা সামলে উঠছে ইংল্যান্ড। ৭.২ ওভার শেষে ডেভিড মালান এবং জস বাটলার ৫৫ রানের পার্টনারশিপ নিয়ে লড়ছেন। বিজ্ঞাপন প্রথম আঘাত অভিষিক্ত তানভীরের ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন তানভীর ইসলাম। আর অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন বাঁ হাতি এই স্পিনার। প্রথম ওভারের তৃতীয় বলে শূন্য হাতে ফেরালেন ফিল সল্টকে।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩’ উদযাপন
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা যুক্তরাষ্ট্রের
গাবতলী নেপালতলী হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বগুড়ায় এবার ৬৮৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
বঙ্গবন্ধু আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জয়পুরহাটে লোকসঙ্গীত উৎসব অনুষ্ঠিত
বগুড়া বিমান বন্দরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিবের সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালকের আলোচনা
আদমদীঘিতে ডিগ্রী কলেজে গণিত ও বিজ্ঞান ক্লাবের উদ্ধোধন
