নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে গত ১ মার্চ, রোববার এই মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে সংগঠনের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ইফতার গ্রহণের পূর্বে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মাহফিলে যোগাদানকারী প্রবাসী টাঙ্গাইলবাসীরা নিজেদের মধ্যকার ঐক্য এবং সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, চিত্র নায়ক অমিত হাসান, উপদেষ্টা খন্দকার আশেক শামীম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক এবং সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ,
সঙ্গীত শিক্ষক মতিউর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, ফরিদ খান ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা ও মোহাম্মদ শরীফ শিকদার সহ সুলতান কবীর বোখারী, তৌফিকুর রহমান, কাজী খালিদ মিঠু, আব্দুর রব, সামিনা খন্দকার, সানোয়ার হোসেন, ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথি ও টাঙ্গাইলবাসীদের স্বাগত জানান, সংগঠনের সভাপতি আরীফ বিন আনোয়ার ও সাধারণ সম্পাদক শামীম মিয়া সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা।
