NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার  মাহফিল অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৫৪ এএম

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার  মাহফিল অনুষ্ঠিত

 নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে গত ১ মার্চ, রোববার এই মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে সংগঠনের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ইফতার গ্রহণের পূর্বে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মাহফিলে যোগাদানকারী প্রবাসী টাঙ্গাইলবাসীরা নিজেদের মধ্যকার ঐক্য এবং সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, চিত্র নায়ক অমিত হাসান, উপদেষ্টা খন্দকার আশেক শামীম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক এবং সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সঙ্গীত শিক্ষক মতিউর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, ফরিদ খান ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা ও মোহাম্মদ শরীফ শিকদার সহ সুলতান কবীর বোখারী, তৌফিকুর রহমান, কাজী খালিদ মিঠু, আব্দুর রব, সামিনা খন্দকার, সানোয়ার হোসেন, ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে আগত অতিথি ও টাঙ্গাইলবাসীদের স্বাগত জানান, সংগঠনের সভাপতি আরীফ বিন আনোয়ার ও সাধারণ সম্পাদক শামীম মিয়া সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা।