নিউইয়র্ক: জ্যাকসন হাইটস খলিল বিরিয়ানীতে এতদিন গ্যাস সংযোগ না থাকায় বাইরে থেকে খাবার রান্না করে গ্রাহকদের পরিবেশন করতে হতো। চাইলেই খাবারে বৈচিত্রতা আনা সম্ভব হতো না। এখন তার অবসান ঘটেছে। দীর্ঘদিন পর গত ১৯ ডিসেম্বর কিচেনে গ্যাস সংযোগ পাওয়ায় সকল সমস্যার সমাধান হয়েছে। এখন থেকে প্রতিদিন বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার সহ অন্যান্য মজাদার খাবার পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান।
তিনি জানান, এতদিন ব্রঙ্কস থেকে রান্না করে এনে জ্যাকসন হাইটসের দোকান চালিয়েছি। এজন্য ইচ্ছে থাকলেও গ্রাহকদের জন্য রকমারী খাবার পরিবেশন করতে পারিনি। এখন কিচেনে গ্যাস সংযোজন হওয়ায় প্রতিদিন গ্রাহকদের জন্য নিত্যনূতন খাবার উপহার দিতে পারবো। চলতি সপ্তাহ থেকেই খাবারে নতুন নতুন মেনু সংযোজন হবে। নিয়মিত খাবার ছাড়াও পাওয়া যাবে হাঁস পোলাও, মোরগ পোলাও, সরিশার তেলে রান্না করা তেহারী, কাচ্চি বিরিয়ানী সহ অন্যান্য সব খাবার।
খলিলুর রহমান বলেন, আমি নিজের হাতে সমস্ত রান্না করবো। প্রথম দিন গ্যাস সংযোগ পাওয়ার পর আরটিভি’র আলোকিত কোরআন অনুষ্ঠানের গ্রান্ড ফিনালের খাবার সরবরাহ করছি। ইতোমধ্যেই আরো ৬০০ জনের একটি ক্যাটারীং অর্ডার পেয়েছি। ইনশাআল্লাহ আরো কিছু অর্ডার অচিরেই আসবে বলে আশা করছি। খলিল বলেন, জ্যাকসন হাইটসের দোকানটি আমার সম্পুর্ন একক মালিকানায় পরিচালিত হচ্ছে। জ্যামাইকার দোকান নিয়ে কোর্টে যে মামলা চলছিলো তারও অবসান ঘটেছে। অচিরেই ওজনপার্কে খলিল বিরিয়ানীর আরো একটি শাখার উদ্বোধন পর্যায়ে বলে তিনি উল্লেখ করেন।
পাওয়া যাবে হাঁস পোলাও, কাচ্চি সহ নানা খাবার
জ্যাকসন হাইটস খলিল বিরিয়ানীর কিচেন চালু
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:৪১ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
My Dearest Treasure, My Sweet Little Angel, how I long for you - Dr. Pamelia Riviere
নিউইয়র্কে বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টসদের কালচারাল প্রোগ্রাম ও বিজয় দিবস উৎযাপন
Book Launch of Attorney Moin Choudhury Held in Presence of Congresswoman Grace Meng and Distinguished Guests
একুশের বইমেলায় হাবিব রহমানের ভ্রমণকাহিনী
War Stories: How Ukraine's Media are Confronting Russia's Aggression
ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত
অভিযোগ পাল্টা অভিযোগ, বাদ-প্রতিবাদ আর উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সভা অনুষ্ঠিত
চুরাশিয়ানদের টরন্টো মিলনমেলায় স্মৃতির আকাশে হৃদয়ের ঘুড়ি
