গত ২৭ এপ্রিল ২০২৫ রবিবার বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) এর উদ্যোগে “বৈশাখী মেলা ২০২৫” শিরোনামে টেক্সাস ডালাসের গ্রান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তম বেস্ট বৈশাখী মেলা ২০২৫। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা চলবে এই আয়োজনে ডালাস সহ আশেপাশের অঙ্গরাজ্য থেকে বাংলা ভাষাভাষী, সংস্কৃতিমনা, সংগীত পিপাসু বাঙালীর পদচারণায় মুখর হয়ে উঠে ডালাসের গ্রান্ড সেন্টারে আঙ্গিনা।
মেলায় সংগীত পরিবেশন করেন ডালাসের জনপ্রিয় সংগীত শিল্পী নওশীন শর্মিলী, নাশিতা তাহসিন খান, নিশাত সুলতানা তুলি ও শাখওয়াত হোসেন জুয়েল। বৈশাখী মেলার মূল আকর্ষন বাংলা রক ব্যান্ডের জগতে অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস দুই ঘন্টার মতো গান গেয়ে প্রায় আড়াই হাজার দর্শককে মাতিয়ে রাখেন। মাইলস একে এক তাদের জনপ্রিয় গানগুলো – “চাঁদ তারা সূর্য নও তুমি, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ধিকি ধিকি আগুন জ্বলে, কি জাদু তোমার চোখে, নীলা” পরিবেশন করেন। ব্যান্ডের গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আহমেদকে ট্রিবিউট করে “সেই কোন দরদিয়া আমার” গানটি পরিবেশন করে।
উল্লেখ্য, মেলায় ১৬টির মতো মুখরোচক দেশী খাবার আর ৪০টির মতো শাড়ি, সালোয়ার কামিজ, গয়নার স্টল ছিলো। বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) ২০১০ থেকে এই আয়োজন করে আসছে, এবারেরটি সহ এটি ছিলো ১৩তম বেঙ্গলী নিউ ইয়ার ফেস্টিভালের আয়োজন। উত্তর আমেরিকার অন্যতম জাঁকজমক বাঙ্গালীর ঐতিহ্যের বেস্ট এর ১৪তম বৈশাখী মেলা ২০২৬-এই মেলা আগামী বছর ২৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান । _________________
বৈশাখী মেলা ২০২৫: বাঙালিয়ানার মিলনমেলা
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০৩ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
বেলিংহাম ঝড়ে স্বপ্নভঙ্গ নরওয়ের ৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ “বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের পঞ্চাশ বছরঃ বিশ্ব মঞ্চে বাংলাদেশ” শীর্ষক গোল-টেবিল বৈঠক
গ্র্যাজুয়েশন নিয়ে মিনহাজ আহমেদ
ভেনেজুয়েলার উপর মার্কিন হামলা: অনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্রে আক্রমণ বিশ্ব শান্তি নীতির পরিপন্থী - ডক্টর প্যামেলিয়া রিভিয়ের
সাপ্তাহিক জেমিনি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অভ্যর্থনার আয়োজন
নিউইয়র্কে সিলেট জেলা চেয়ারম্যান নাসির উদ্দিন খান সংবর্ধিত
