নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা ২০২৪ - উপলক্ষে ছড়াটে-র বিশেষ প্রকাশনা ' ছড়ায় ছড়ায় ছড়াটে ' নামে এই দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করা হয়। লেখকদের নিজস্ব হস্তলিপিতে সাজানো হয়েছিলো ছড়া সংগঠন ছড়াটে-র ব্যতিক্রমী দেয়ালিকা। একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক ও বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক ওমর কায়সার ছড়া সংগঠন ছড়াটে-র ব্যতিক্রমী এই দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন।
অতিথিগণ ছড়াটে-র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা বলেন -'এই দেয়ালিকা শৈশব ও স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয়। আমরা রীতিমতো নস্টালজিক হয়ে যাই। ' আকর্ষণীয় এই দেয়ালিকায় একত্রিশ জন ছড়াকারের ছড়া স্থান পেয়েছে। নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলার প্রথমদিন মোড়ক উন্মোচনের পর দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা ছড়াটে'র ব্যতিক্রমী দেয়ালিকা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৩ সালে নিউইয়র্ক বইমেলায় শাম্ স চৌধুরী রুশো'র সম্পাদনায় ছড়াটে প্রথম দেয়ালিকাটি বের করে। যেটি উদ্বোধন করেছিলেন কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন। বিভিন্ন জরিপ মতে ওটি ছিলো নর্থ আমেরিকায় আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো দেয়ালিকা।
ছড়াটে-র বিশেষ প্রকাশনা ' ছড়ায় ছড়ায় ছড়াটে '
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:১৩ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটি : দুলাল বেহেদু সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক
ছড়াটে সম্মাননা প্রদান করলো চার গুণীব্যক্তিকে
ঢাকাবাসীর আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ সংবর্ধিত
ঈদুল আদহাঃ কি করব ত্যাগ --জাকিয়া রহমান
‘ব্যাক টু স্কুল-২০২৫’ ব্যাতিক্রমী আয়োজনে ভালো’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ
বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪ জাহিদ মিন্টুকে নিয়ে নতুন হিসাব-নিকাশ
সংবাদ সম্মেলনে সিইসি’র তফসিল ঘোষণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৭ অক্টোবর
ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড ঢাকায় হওয়ায় আমরা আনন্দিত
