নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাফেলোতে
দূর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশী নিহত হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর
১২টার দিকে ইস্টফেরী এন্ড বেইলি এভিনিউয়ের কাছে হ্যাজেল উড
স্ট্রিটে এই ঘটনা ঘটে। নিহতের একজনের নাম আবু সালেহ মোহাম্মদ
ইউসুফ জনি, তার গ্রামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার
মেজরটিলা। অপরজনের নাম মোহাম্মদ বাবুল, তার গ্রামের বাড়ী কুমিল্লা
বলে জানা গেছে। এই ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে শোকের
ছায়া নেমে এসেছে।
বাফেলো থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, নিহত দুই বাংলাদেশী একটি
বাড়ীর কনস্ট্রাকশনের কাজ করতে গেলে সেখানে দূর্বৃত্তরা গুলি করে। ফলে
ঘটনাস্থলেই উভয়ে মৃত্যুবরণ করেন বলে কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মতিউর
রহমান লিটু জানিয়েছেন। উভয়েই দুই সন্তানের জনক এবং তারা
দু’জনই কিছুদিন আগে মেরিল্যান্ড থেকে বাফেলোতে গিয়ে
সেখানে একাধিক বাড়ী কিনে পরিবার নিয়ে বসবাস করছিলেন। অপর
একটি সূত্রে জানা যায়, হত্যার শিকার দু’জন তাদের নিজেদের বাসার
কন্সট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর বাসার ভিতর থেকে তাদের লক্ষ্য করে
গুলি করা হলে তারা ঘটনাস্থলেই মারা যান। রাত ৮টার দিকে নিহতের
পরিবারকে ঘটনার কথা জানায় স্থানীয় পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত
নিহত দুই বাংলাদেশীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদ, বিচার এবং বাফেলোর সকল বাংলাদেশীর
নিরাপত্তার দাবীতে রোববার (২৮ এপ্রিল) সমাবেশ আহŸান করা হয়েছে।
এদিন বাদ জোহর নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারে (৯৯৫ ফিলমোর
এভিনিউ, বাফেলো, নিউইয়র্ক ১৪২১১) এই সমাবেশ অনুষ্ঠিত হবে
বলে জানা গেছে।নিউইয়র্কের বাফেলোতে দূর্বত্তের গুলিতে ২ বাংলাদেশী নিহত
নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাফেলোতে
নিউইয়র্কের বাফেলোতে দূর্বত্তের গুলিতে ২ বাংলাদেশী নিহত
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৩:৩১ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে বাংলাদেশ সেমেট্রি ও ফিউনারেল হোম প্রতিষ্ঠায় মতবিনিময় সভায় প্রবাসীদের ব্যাপক সাড়া
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমেরিকার সনাতনীদের সর্ব বৃহৎ সংগঠন হিন্দু মিলন মেলা
নিউইয়র্কে নিখোঁজ বাংলাদেশীকে পাওয়া গেলো হাসপাতালে
কবি কাজী জহিরের শ্বশুর ফজলুল হক শরীফের ইন্তেকাল
ছড়াটের মোড়ক উন্মোচিত হলো বইমেলায়
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী
বন্যার ছবি - জাকিয়া রহমানের বিশেষ কবিতা
কাজী মন্টু ভাইয়ের হৃদয়স্পর্শী লেখা
