নিউইয়র্ক (ইউএনএ): অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে নিউইয়র্ক
সিটির ম্যাসপ্যাথে উদ্বোধন হলো জমজম প্রোডাক্টস-এর হোলসেল
স্টোর। এ উপলক্ষ্যে ৫৬-৩৫ রাস্ট স্ট্রীট ঠিকানায় বিশালাকারের এই স্টোরে
সুধি সমাবেশের আয়োজন করা হয়। গত ২৮ এপ্রিল শুক্রবার বাদ জুমা
স্টোরটিতে আয়োজিত সমাবেশে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও
ব্যবসায়ীরা অংশ নেন এবং ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন।
ব্যতিক্রমী এই আয়োজনে ছিলো কোন বক্তব্য পর্ব। অনুষ্ঠানে আগত
অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করানো হয়। স্টোরটির স্বত্তাধিকারী
মোহাম্মদ ইয়াকুব এই স্টোরে ৫ শতাধিক আইটেম সুলভমূল্যে পাওয়া
যাবে। তিনি জানান, সকল প্রকার টাকটকা ফলমুল, মাছ ছাড়াও চাল
পাওয়া যাবে এই স্টোরে। স্টোরটি সপ্তাহের ৭ দিনই সকাল ৬টা থেকে বেলা
২টা পর্যন্ত ক্রেতাদের জন্য খোলা থাকবে। ইতিমধ্যেই নিউইয়র্কের বড়
বড় সুপার মার্কেট ছাড়াও বাফেলো সিটির গ্রোসারী ব্যবসায়ীরা
জমজমাট প্রোডাক্টস-এর সামগ্রী ক্রয় করছেন বলে ইউএনএ
প্রতিনিধির সাথে আলাপকালে মোহাম্মদ ইয়াকুব জানান। বলেন,
কানাডার পিয়াজ-এর এজেন্টের মধ্য দিয়ে তার হোলসেল ব্যবসা শুরু।
তিনি বলেন, নিউইয়র্ক ছাড়াও অন্যান্য ষ্টেটের গ্রোসারী ব্যবসায়ীরা
চাইলে তাদেরকেও প্রয়োজনীয় মতো গ্রোসারী মালামাল সরবরাহ করার
ব্যবস্থা রয়েছে।
নিউইয়র্কে জমজম প্রোডাক্টস-এর উদ্বোধন
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৮:১০ এএম
প্রবাস রিলেটেড নিউজ
UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
প্রবাসে স্বাধীনতার জন্য দায়বদ্ধতা -অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ
বাংলাদেশ সোসাইটির ইসি’র প্রার্থী তালিকা প্রকাশ : ১৯ পদে দুই প্যানেলের ৩৭ প্রার্থী
উৎসবমুখর পরিবেশে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর শো রুম গ্র্যান্ড ওপেনিং
ঢাকায় ঢালিউড এওয়ার্ডের পঁচিশ বছর: ইতিহাস, ঐতিহ্য ও প্রবাসী সেতুবন্ধন
এনআরবি কনফারেন্সে হুমায়ুন কবীরের সাথে মতবিনিময়
বিশিষ্ট রাজনীতিক ও সংগঠক আবদুর রহিম বাদশার মা রাবিয়া খানম আলীর ইন্তেকাল
