আদমদীঘির ইউএনও’র বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

বাংলাদেশ ১২ নভেম্বর ২০২৬ ৪৭৩৭
আদমদীঘির ইউএনও’র বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

আদমদীঘির ইউএনও-এর বিদায় ও নবগত যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আদমদীঘি উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে সংবর্ধনা মাধ্যমে বরণ করে নেয়া হয়।

বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন( বিআরডিবি ) অফিসার জাহিদুল আনোয়ার, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা,থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো, জামিরুল ইসলাম, নির্বাচন অফিসার শাহিন আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার খন্দকার আবুল বাশার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম, তথ্য কর্মকর্তা তথ্য আপা শিউলি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন সহ উপজেলা সকল সরকারি কর্মকর্তা দপ্তরে প্রধানগণ সহ প্রমুখ।

ছবিতে দেখুন

আদমদীঘির ইউএনও’র বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
আদমদীঘির ইউএনও’র বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
আদমদীঘির ইউএনও’র বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন