রাজশাহীতে খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

লাইফস্টাইল ২৭ নভেম্বর ২০২৬ ৪৭০০
রাজশাহীতে খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

রাজশাহীর কাজীহাটায় অবস্থিত খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতাল ১০০ বছর পূর্ণ করায় গত ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬ তারিখে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় শতবর্ষ উৎসব।

শতবর্ষ পূর্তি উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসকে বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জায় আকর্ষণীয় করে তোলা হয়। অনুষ্ঠানের মূল পর্বে প্যান্ডেলের নিচে অতিথি ও দর্শনার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার (Assist : High Commissionar ) শ্রী মনোজ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জেরভাস রোজারিওসহ ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে অতিথিরা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শতবর্ষ উদযাপনের শুভ সূচনা করেন।

১৯২৬ সালে যাত্রা শুরু করা খ্রিস্টান মিশন হাসপাতাল দীর্ঘ এক শতাব্দী ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে প্রসূতি মা, নবজাতক, শিশু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষত সাঁওতাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় হাসপাতালটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

শতবর্ষ পূর্তি উপলক্ষে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে ডেলিভারি ইউনিট, অপারেশন থিয়েটার (ওটি) এবং ক্রিটিক্যাল কেয়ার সুবিধাসহ বিভিন্ন অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, দক্ষ জনবল নিশ্চিত করা এবং ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শতবর্ষের এই গৌরবময় পথচলায় খ্রিস্টান মিশন হাসপাতাল মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনেও হাসপাতালটি রাজশাহীসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

রাজশাহীতে খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

রাজশাহীর কাজীহাটায় অবস্থিত খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতাল ১০০ বছর পূর্ণ করায় গত ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬ তারিখে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় শতবর্ষ উৎসব।

শতবর্ষ পূর্তি উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসকে বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জায় আকর্ষণীয় করে তোলা হয়। অনুষ্ঠানের মূল পর্বে প্যান্ডেলের নিচে অতিথি ও দর্শনার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার (Assist : High Commissionar ) শ্রী মনোজ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জেরভাস রোজারিওসহ ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে অতিথিরা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শতবর্ষ উদযাপনের শুভ সূচনা করেন।

১৯২৬ সালে যাত্রা শুরু করা খ্রিস্টান মিশন হাসপাতাল দীর্ঘ এক শতাব্দী ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে প্রসূতি মা, নবজাতক, শিশু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষত সাঁওতাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় হাসপাতালটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

শতবর্ষ পূর্তি উপলক্ষে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে ডেলিভারি ইউনিট, অপারেশন থিয়েটার (ওটি) এবং ক্রিটিক্যাল কেয়ার সুবিধাসহ বিভিন্ন অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, দক্ষ জনবল নিশ্চিত করা এবং ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শতবর্ষের এই গৌরবময় পথচলায় খ্রিস্টান মিশন হাসপাতাল মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনেও হাসপাতালটি রাজশাহীসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবিতে দেখুন

রাজশাহীতে খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
রাজশাহীতে খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
রাজশাহীতে খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
রাজশাহীতে খ্রিস্টান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন