ফুলেল শুভেচ্ছায় রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপারকে বরণ

বাংলাদেশ ২৫ আগস্ট ২০২৬ ২৮১৩
ফুলেল শুভেচ্ছায় রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপারকে বরণ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

সোমবার (২৪ আগস্ট ) সন্ধ্যা ৬ টায় রাজশাহী জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ আরএমপি সদর দপ্তরে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এসময় পুলিশ কমিশনার নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ কমিশনার নতুন দায়িত্বে পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ছবিতে দেখুন

ফুলেল শুভেচ্ছায় রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপারকে বরণ
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন