আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ২২ আগস্ট ২০২৬ ২৭৭৬
আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

শনিবার (২২ আগস্ট ২০২৬ ) বিকাল ০৫ ঘটিকায়, বগুড়ার আদমদিঘী থানার, চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় নতুন পুলিশ ক্যাম্প এর শুভ উদ্বোধন এবং ইউপি চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার- ৩ আদমদীঘি- দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। এ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন,রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ।

এ অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ উক্ত অনুষ্ঠানে পৌঁছলে আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়ার পক্ষ থেকে লাল গোলাপের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর পর অতিথিগণ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে চাঁপাপুর পুলিশ ফাঁড়ি ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এ ছাড়াও প্রধান অতিথি এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ ক্যাম্পের প্রধান গেটের সামনে ২ টি বৃক্ষ রোপণ করেন। এর পর চাঁপাপুর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধনের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি থানার অন্তর্গত, চাঁপাপুর নতুন পুলিশ ফাঁড়ি ক্যাম্প সম্প্রসারণ, নতুন এলাকা কেন্দ্র করে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার দ্রুত বৃদ্ধি, ঘিরে জনসংখ্যা ও যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় আদমদিঘী থানার আওতাধীন চাঁপাপুর ও কুন্দগ্রাম আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

তিনি বলেন, এসব এলাকা থানা থেকে তুলনামূলক দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধ, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি বলেন, এ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে। তিনি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিরাপদ সমাজ বিনির্মাণে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে মুল বক্তা রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আশিক সাঈদ বলেন, চাাঁপাপুর পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এ এলাকায় অপরাধ প্রবনতা কমে যাবে। কঠোর হস্তে মাদক নিযন্ত্রন করা হবে। চাঁপাপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই নতুন পুলিশ ফাঁড়ি ভবন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি জানান।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার তহুরার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার (মুক্তা ), উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবু মোতালেব, সম্পাদক গোলাম মোস্তফা, চাাঁপাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাঁপাপুর ইউনিয়নের মো. কামরুজ্জামান ০৬ নং ওয়ার্ড সভাপতি কমিউনিটিং পুলিশিং , মো. ইমদাদুল হক সায়েম ০৩ নং ওয়ার্ড সভাপতি পুলিশিং কমিউনিটিং সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। উক্ত অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি কে চাঁপাপুর ইউপি পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান মিয়া।

নতুন এ পুলিশ ক্যাম্প চালুর ফলে আদমদীঘির থানার, চাঁপাপুর এলাকার ও আশপাশের এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়বে এবং দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ছবিতে দেখুন

আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন