জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার

বাংলাদেশ ২২ আগস্ট ২০২৬ ৪৭০০
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

শনিবার (২২ জুলাই ২০২৬ ) বিকেল ৩ টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার; রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম; রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো; মাহফুজুর রহমান রিটন; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ সুইট; জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মহানগর বিএনপির সভাপতি জনাব মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

ছবিতে দেখুন

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন