জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬ রাজশাহী বিভাগীয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ ১৭ অক্টোবর ২০২৬ ২৯২৪
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬ রাজশাহী বিভাগীয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

শনিবার ( ১৭ অক্টোবর ) রাজশাহী কলেজ অডিটরিয়ামে ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সুহৃদ সমাবেশের আয়োজনে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সমকালের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬-এর রাজশাহী বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম। এ সময় তিনি বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি যুক্তিনির্ভর চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি ডিজিটাল আসক্তি পরিহার করে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং শৃঙ্খলা, অধ্যবসায় ও সময়ানুবর্তিতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং পরিচালক, স্থানীয় সরকার (যুগ্মসচিব) জনাব মোছাঃ তাছলিমা খাতুন। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল উপস্থিত ছিল।

ছবিতে দেখুন

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬ রাজশাহী বিভাগীয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬ রাজশাহী বিভাগীয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন