প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে আরবান: হাসিব আবদুল্লাহ

বাংলাদেশ ১৫ অক্টোবর ২০২৬ ২৮৮৭
প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে আরবান: হাসিব  আবদুল্লাহ

ঢাকার আবাসন খাতে সর্বোচ্চ পেশাদারত্ব, মানসম্মত নির্মাণ এবং প্রযুক্তিভিত্তিক আধুনিকায়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিশ্রুত সময়ে প্রকল্প হস্তান্তর ও নিখুঁত গ্রাহকসেবার ওপর জোর দিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হাসিব এম আবদুল্লাহ।

সাক্ষাৎকারে হাসিব এম আবদুল্লাহ জানান, ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এ পর্যন্ত ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, বারিধারা, ইস্কাটন ও বসুন্ধরাসহ ঢাকার বিভিন্ন প্রাণকেন্দ্রে ১২৫টিরও বেশি সফল আবাসন প্রকল্প সম্পন্ন করেছে। এর মাধ্যমে ৫ হাজারের বেশি পরিবার তাঁদের কাঙ্ক্ষিত আবাসন খুঁজে পেয়েছেন এবং ৪৭০ জনেরও বেশি জমির মালিক প্রতিষ্ঠানটির ওপর পূর্ণ আস্থা রেখেছেন।

নির্মাণ খাতে প্রযুক্তির বিকাশ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "ভবিষ্যতের আবাসন খাত আরও বেশি প্রযুক্তিনির্ভর হতে যাচ্ছে। আরবানও প্রকল্পের পরিকল্পনা, নির্মাণ, তদারকি এবং উপস্থাপনার প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। আমাদের প্ল্যানিং, কাজের সমন্বয় ও উৎকর্ষ নিশ্চিত করতে ইআরপি (ERP) সফটওয়্যার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে।"

সম্প্রতি রড, সিমেন্টসহ আন্তর্জাতিক বাজারে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হারের অস্থিরতা এবং উচ্চ ব্যাংক সুদের কারণে আবাসন খাতের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে আরবান-এর সিওও বলেন, দক্ষ পরিকল্পনা ও সুষম ব্যয়ের ব্যবস্থাপনার মাধ্যমে বাড়তি ব্যয়ের চাপ নিজেদের পর্যায়ে সামলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে পুরো চাপ গ্রাহকদের ওপর না পড়ে। তবে কোনো অবস্থাতেই নির্মাণের গুণগত মানের সঙ্গে আপস করা হবে না বলে তিনি স্পষ্ট জানান।

ক্রেতাদের অভিরুচির পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, প্রচলিত এবং নতুন প্রজন্মের ক্রেতাদের চাহিদার মধ্যে স্পষ্ট তফাত দেখা যাচ্ছে। প্রচলিত ধারার ক্রেতারা আবাসন বেছে নেওয়ার ক্ষেত্রে অ্যাপার্টমেন্টের আকার, নিরাপত্তা ও সুবাতাস চলাচলের বিষয়টিকে অগ্রাধিকার দেন। অন্যদিকে নতুন প্রজন্মের ক্রেতারা কার্যকর স্পেস প্ল্যানিং, কৌশলগত অবস্থান, আধুনিক লাইফস্টাইল সুবিধা, কমিউনিটি স্পেস এবং পরিবেশবান্ধব কাঠামোর দিকে বেশি আগ্রহী। আরবান এই দুই প্রজন্মের আকঙ্ক্ষার একটি নান্দনিক সমন্বয় তৈরি করে আবাসন তৈরি করছে।

আগামী দশকের আবাসন খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অবকাঠামোগত উন্নয়নের ফলে রাজধানীর আবাসন মানচিত্রে বড় পরিবর্তন আসছে। জমির স্বল্পতার কারণে ভবিষ্যতে পরিকল্পিত আবাসন ও স্মার্ট স্পেস ব্যবস্থাপনার চাহিদা আরও বাড়বে। এই রূপান্তরের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনবল তৈরি, প্রশিক্ষণ বৃদ্ধি এবং টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণচর্চায় আরবান এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।

ছবিতে দেখুন

প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে আরবান: হাসিব  আবদুল্লাহ
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন