পূজা উপলক্ষ্যে দুধের বাজারে আগুন

বাংলাদেশ ১৭ অক্টোবর ২০২৬ ৪৭৩৭
পূজা উপলক্ষ্যে দুধের বাজারে আগুন

মোঃ আলী খান বাবুল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে খাঁটি দুধের বেশ সুনাম আছে। সেই সুনামের কারণেই এই বাজারে সুস্বাদু মিষ্টি ও দৈ পাওয়া যায়। সাধারণত এ বাজারে দুধ বিক্রি হয় প্রতি লিটার ৭০ থেকে ৮০ টাকায়। কিন্তু পূজা উপলক্ষ্যে দুধের চাহিদা বেড়ে যাওয়ায় আজ বাজারে দুধ বিক্রি হয়েছে প্রতি লিটার ১৮০ টাকায়।

এই দাম বেড়ে যাওয়ায় গ্রামের কৃষকেরা কিছুটা লাভবান হয়েছেন এবং তারা বেশ খুশি। তবে সেই সঙ্গে বাজারে দৈ ও মিষ্টির দামও বেড়েছে। আর যারা প্রয়োজনেই দুধ কিনে খান, তারা এখন ভাবছেন—কতটুকু দুধ কম কিনলে তাদের সংসার চলবে?

ছবিতে দেখুন

পূজা উপলক্ষ্যে দুধের বাজারে আগুন
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন