৩৪১ পদকে নতুন কীর্তি, এশিয়ান গেমসে চীনের শ্রেষ্ঠত্ব

খেলা ৫ অক্টোবর ২০২৬ ২৯২৪
৩৪১ পদকে নতুন কীর্তি, এশিয়ান গেমসে চীনের শ্রেষ্ঠত্ব

জাপানের আইচি-নাগোয়ায় বসেছিল এশিয়ান গেমসের আড়ম্বরপূর্ণ আসর। টানা দুই সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে রোববার আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে এশিয়ান ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় এই মিলনমেলার। এ আসরে আধিপত্য বজায় রেখে টানা ১২তম বারের মতো পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে চীন।

১৬৯টি স্বর্ণ, ৮৯টি রৌপ্য এবং ৮৩টি ব্রোঞ্জসহ মোট ৩৪১টি পদক জিতে নিজেদের ক্রীড়া ইতিহাসের সেরা বিদেশ সফর উদযাপন করেছেন চীনা অ্যাথলেটরা। নিজ দেশের বাইরে আয়োজিত কোনো এশিয়ান গেমসে এটাই চীনের সর্বকালের সেরা পদক জয়ের রেকর্ড।

পদক তালিকায় ৮৩টি স্বর্ণ, ৯৫টি রৌপ্য ও ৯১টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছে আয়োজক দেশ জাপান। আর ৩৯টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য ও ৬৮টি ব্রোঞ্জ অর্জন করে তালিকার তৃতীয় স্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া।

এদিকে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ খেতাব জয় করেছেন দুই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট। পুরুষ বিভাগে থাই গতিদানব স্প্রিন্টার পুরিপোল বুনসন এবং নারী বিভাগে চীনা তরুণ সাঁতারু ইউ চিতি আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

রাসেল/হাশিম, চায়না ডেইলি।

ছবিতে দেখুন

৩৪১ পদকে নতুন কীর্তি, এশিয়ান গেমসে চীনের শ্রেষ্ঠত্ব
৩৪১ পদকে নতুন কীর্তি, এশিয়ান গেমসে চীনের শ্রেষ্ঠত্ব
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন