চ্যানেল আই থেকে বিশেষ সম্মাননায় ভূষিত বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী আবিদ রহমান

লাইফস্টাইল ২৯ অক্টোবর ২০২৬ ৪৬৬৩
চ্যানেল আই থেকে বিশেষ সম্মাননায় ভূষিত বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী আবিদ রহমান

আইরিন রহমান মুন্না

নিউ ইয়র্কের উডসাইডস্থ অভিজাত ‘গুলশান টেরাস’-এ এক বর্ণাঢ্য ও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই-এর সাবেক কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক এবং মূলধারার সফল ব্যবসায়ী আবিদ রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পুরোধা ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাহিত্যিক ফরিদুর রেজা সাগর। তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা। এ সময় পুরো হলরুমজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ ও সমবেত সুধীজন আন্তরিক করতালির মাধ্যমে জনাব আবিদ রহমানকে অভিনন্দন জানান। 

সম্মাননা গ্রহণ করার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবিদ রহমান চ্যানেল আই-এর সাথে তাঁর দীর্ঘ ও পুরোনো স্মৃতির রোমন্থন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চ্যানেল আই-এর শুরুর দিনগুলোতে তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল।

সেই সোনালী দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অত্যন্ত প্রতিকূল ও ছোট পরিসর থেকে শুরু করলেও চ্যানেল আই আজ প্রবাসে ও দেশের মাটিতে সাফল্যের সাথে সবার আগে এগিয়ে রয়েছে। 

‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসে বাংলাদেশ’ স্লোগান ধারণকারী চ্যানেল আই-কে তিনি কেবল একটি সংবাদমাধ্যম বা কর্মক্ষেত্র হিসেবে দেখেন না, বরং একে নিজের পরিবারের একটি অংশ বলে মনে করেন। ভবিষ্যতেও তিনি ও তাঁর পরিবার এই পরিবারের সঙ্গেই থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এবং আয়োজকরা মূলধারার গণমাধ্যমে আবিদ রহমানের দীর্ঘ অবদান ও তাঁর সফল ব্যবসায়িক উদ্যোগের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। এই চমৎকার ও সুশৃঙ্খল আয়োজনটি প্রবাসের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ছবিতে দেখুন

চ্যানেল আই থেকে বিশেষ সম্মাননায় ভূষিত বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী আবিদ রহমান
চ্যানেল আই থেকে বিশেষ সম্মাননায় ভূষিত বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী আবিদ রহমান
চ্যানেল আই থেকে বিশেষ সম্মাননায় ভূষিত বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী আবিদ রহমান
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন