রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লাইফস্টাইল ২৭ অক্টোবর ২০২৬ ২৭৭৬
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

সোমবার (২৬ অক্টোবর ২০২৬ )রাজশাহী রেঞ্জের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলে। কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলার আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি খেলাধুলার চর্চা অব্যাহত রাখা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী; পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ আমন্ত্রিত অতিথি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম সংবাদ কর্মী, পুলিশ সদস্য ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

ছবিতে দেখুন

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন