বগুড়া জেলার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ ৫ অক্টোবর ২০২৬ ৩১০৯
বগুড়া জেলার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর ) বিকেল ৪টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও সান্তাহার ইউনিয়ন পরিষদ দল মুখোমুখি হয়।

আজকের খেলায় ২-০ গোলের ব্যবধানে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

পরে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এছাড়া অনুষ্ঠানে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানা ওসি (তদন্ত ) মো.শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন এবং উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। খেলাটি পরিচালনা করেন স্বপন, রাকিবুল ও শাকিল হোসেন। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠে শত শত সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

ছবিতে দেখুন

বগুড়া জেলার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু
বগুড়া জেলার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু
বগুড়া জেলার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন