রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়ালেন ভিনিসিয়ুস, থাকবেন ২০৩২ পর্যন্ত

খেলা ৬ আগস্ট ২০২৬ ২৯৯৮

আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের জুন পর্যন্ত তিনি স্প্যানিশ ক্লাবটিতেই থাকছেন।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়ালেন ভিনিসিয়ুস, থাকবেন ২০৩২ পর্যন্ত

লন্ডনের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার খবর নিয়ে নানা আলোচনার মধ্যে রিয়াল মাদ্রিদের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন তিনি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত প্রসারিত করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন