পূর্ব চুড়াইন কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ প্রায় শেষের পথে

বাংলাদেশ ২৯ অক্টোবর ২০২৬ ২৮৫০
পূর্ব চুড়াইন কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ প্রায় শেষের পথে

চুড়াইন, নবাবগঞ্জ থেকে মোঃ আলী খান বাবুল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারের প্রবেশ মুখে অবস্থিত পূর্ব চুড়াইন কেন্দ্রীয় জামে মসজিদ। এটি অনেক পুরাতন একটি মসজিদ। প্রথম তৈরি করা হয়েছিল কাঠ ও টিন দিয়ে।স্বাধীনতা পরবর্তী কালে এটিকে দোতলা দালান করা হয়। যার নিচতলায় ছিল মার্কেট। সময়ের দাবিতে মসজিদটি বড় করে পুনর্নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়। প্রায় তিন বছর আগে মসজিদের পুরাতন ভবনটি ভেঙে ফেলা হয় এবং বৃহৎ পরিসরে পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়। নুতন পরিকল্পনা অনুযায়ী এটিকে তিন তলা করার সিদ্ধান্ত নেয়া হয় ।

সেই অনুযায়ী নীচ তলায় মার্কেট, দোতলা ও তিনতলায় মসজিদ নির্মাণ করা হচ্ছে । ইতোমধ্যে মসজিদের বাইরের ও ভেতরের কাজ প্রায় শেষের দিকে। ইনশা আল্লাহ এবছর রমজান মাসের আগেই মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন । আজ মসজিদটির কাজের অগ্রগতি পরিদর্শন করতে আসেন মসজিদ কমিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ খান। সাথে ছিলেন কমিটির সহ-সভাপতি কামরুল খান ও অন্যান্য ব‍্যক্তিবর্গ।

উল্লেখ্য যে মসজিদটির ফাউন্ডেশন, নীচতলার মার্কেট ও পাশের তিনতলা এনেক্স বিল্ডিংটি মসজিদ কমিটি দেশ ও প্রবাসের বিভিন্ন দাতাদের সহযোগিতায় নির্মাণ কাজ পরিচালনা করছেন। আর সৌদি আরবের রিয়াদ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র অঞ্চলের বিশেষ পরিচিত মুখ মিঃ ফারুক হোসেনের অর্থায়নে নির্মিত হচ্ছে মসজিদের দোতলা, তিনতলা,দুটি মিনার, সিঁড়ি ও ভেতরের সমস্ত ডেকোরেশন এবং ইলেকট্রিক কাজ।

ছবিতে দেখুন

পূর্ব চুড়াইন কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ প্রায় শেষের পথে
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন