আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের এবং এসএসসি পরীক্ষা-২০২৬এ জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ঢাকার নবাবগঞ্জ থেকে মোঃ আলী খান বাবুল
৩১ আগস্ট রোজ সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা এবং এসএসসি পরীক্ষা ২০২৬ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বেলজিয়ান প্রবাসী সুলতানা রিতা ডেইজি অনুপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী ইউসুফ আলী খান, সভাপতি চুড়াইন ইউনিয়ন বিএনপি; মোঃ আলী খান বাবুল, চেয়ারম্যান লতিফ গার্ডেন সিটি; ডাঃ হেদায়েতুল ইসলাম পাপ্পু, কিডনি বিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল; ডাঃ শেখ মাহমুদ রিয়াদ, কার্ডিয়াক সার্জন, ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল; মাহবুবুর রহমান লিটন, প্যানেল চেয়ারম্যান, চুড়াইন ইউনিয়ন; বিশ্বদেব পাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। অনুস্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
এরপর বিদায়ী শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয় । অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্কুলের শিক্ষার্থী, স্কুলের শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে স্কুলের একদল শিক্ষার্থী নেচে-গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করে । মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
ছবিতে দেখুন

