এপিবিএন হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম বিদায় সংবর্ধনা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
রবিবার (৩০ আগস্ট ২০২৬ ) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম এর ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলিজনিত নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে এক আবেগঘন ও আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিবিএন-এর ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি।
সভাপতির বক্তব্যে তিনি মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম এর কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
এপিবিএন হেডকোয়ার্টার্সে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এপিবিএন হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্যরা তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা স্মরণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেন। কর্মস্থল বদল হয়, কিন্তু কর্মের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা ও অর্জনের স্বীকৃতি থেকে যায়।
এপিবিএন হেডকোয়ার্টার্সে তাঁর অবদান ও স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
ছবিতে দেখুন


