বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি ৩ নভেম্বর ২০২৬ ৩১০৯

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ। বৈঠকে দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কার ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত সাক্ষাৎকালে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারা আফ্রিকা অনুবিভাগের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান হাইকমিশনারের সফরসঙ্গী ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ, দুর্নীতি দমন, শিল্প-বাণিজ্যের প্রসার, গণতন্ত্রের অগ্রযাত্রা, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাকালে হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা প্রকাশ করেন। সেই সাথে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করা, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানো এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টায় নতুন সম্ভাবনা উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে জামায়াতে ইসলামীর মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মিঞা গোলাম পরওয়ার, সহকারী মহাসচিব ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং একই বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন