ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর: নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন এসপি

রাজনীতি ৬ আগস্ট ২০২৬ ৩১০৯

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। এ সময় তিনি হেলিপ্যাড ও সভাস্থলের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর: নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন এসপি

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফর ঘিরে ফটিকছড়ি উপজেলায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে। এ উপলক্ষে উপজেলার পেলাগাজী দিঘির মোড় এবং নিকটস্থ গুরুত্বপূর্ণ স্থানগুলো সরজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম।

পরিদর্শনকালে জেলা পুলিশ প্রধান সেখানে প্রস্তাবিত হেলিপ্যাডের নির্মাণকাজ এবং সামগ্রিক সুরক্ষাব্যবস্থা তদারকি করেন। উপস্থিত পুলিশ সদস্যদের নিরাপত্তায় কোনো রকম ত্রুটি না রাখার তাগিদ দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এসপি মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর এ সফর কেন্দ্র করে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করছে। অনুষ্ঠানস্থল, হেলিপ্যাড এবং যাতায়াতের পথগুলোতে বাড়তি প্রহারা নিশ্চিত করার কাজ চলছে।

উক্ত পরিদর্শন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন