নিউ ইয়র্কবাসি জামাইকার কিউট ডেন্টাল কেয়ারের কর্ণধার ডেন্টিস্ট ওয়াহিদুর রহমানের উদযোগে দাউদপুর জেনারেল হাসপাতালে প্রথম চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ ৩০ অক্টোবর ২০২৬ ২৮৮৭

৪০০-এর বেশি রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান, বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিদর্শন

নিউ ইয়র্কবাসি জামাইকার কিউট ডেন্টাল কেয়ারের কর্ণধার ডেন্টিস্ট ওয়াহিদুর রহমানের উদযোগে দাউদপুর জেনারেল হাসপাতালে প্রথম চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

আনিসুল কবির জাসির

নিউ ইয়র্কবাসি জামাইকার কিউট ডেন্টাল কেয়ারের কর্ণধার ডেন্টিস্ট ওয়াহিদুর রহমানের উদৌগে দাউদপুর জেনারেল হাসপাতালে প্রথম চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে গত ৩০ অক্টোবর ২০২৬ নিউ ইয়র্কবাসি জামাইকার কিউট ডেন্টাল কেয়ারের কর্ণধার ডেন্টিস্ট ওয়াহিদুর রহমানের উদৌগে দাউদপুর জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ঢাকার লায়ন্স ফাউন্ডেশন আই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সহযোগিতায় আয়োজিত এ শিবিরে ৪০০-এর বেশি রোগীকে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ চক্ষু শিবির পরিদর্শন করেন দেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব সাইদুর রহমান, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জনাব গাজী নজরুল ইসলাম ফয়সাল, ESDO-এর উপদেষ্টা জনাব সেলিম আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সাইফুল আমিন, সোনারগাঁও উপজেলা নির্বাচনের প্রার্থী মোস্তাফিজুর রহমান মামুন এবং রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও যুগ্ম সম্পাদক নিউ ইয়র্কবাসি আনিসুল কবির জাসিরসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান পবাসীদের এধরনের সেবামূলক উদৌগের জন্য ধন্যবাদ জানান ।

উল্লেখ্য, দাউদপুর জেনারেল হাসপাতাল রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ। নিউইয়র্কের বিশিষ্ট দন্ত চিকিৎসক এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. ওয়াহিদুর রহমান এ আয়োজনকে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

তিনি চক্ষু শিবিরে উপস্থিত হয়ে উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য সকল সম্মানিত অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ৪০০-এর বেশি রোগীকে চিকিৎসাসেবা প্রদানের জন্য লায়ন্স ফাউন্ডেশন আই হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দাউদপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সুস্থ সমাজ গঠন এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে দাউদপুর জেনারেল হাসপাতাল।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন