আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল

রাজনীতি ৩ নভেম্বর ২০২৬ ২৯৬১

আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ঘরোয়া দীর্ঘ ও একদিনের ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ৩৮ বছর বয়সী এই অজি তারকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলা চালিয়ে যাবেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া প্রথম শ্রেণি ও একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে ৩৮ বছর বয়সি এই তারকাকে বিগ ব্যাশ লিগে দেখা যাবে। মেলবোর্ন স্টার্সের সাথে তিনি ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন, তাই ক্লাবটির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার গত বছরের জুনে ৫০ ওভারের ফরম্যাট ছেড়েছিলেন এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচটিই ছিল অজি পোশাকে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি। সেই ম্যাচে দুটি উইকেট পেলেও ব্যাটিং করার সুযোগ পাননি তিনি।

‘দ্য ফাইনাল ওয়ার্ড’ শীর্ষক পডকাস্টে কথা বলতে গিয়ে ম্যাক্সওয়েল জানান, নিজের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ ম্যাচ খেলার ইচ্ছা তার ছিল। তবে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয়তা তিনি অনুধাবন করতে পেরেছেন।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই ক্রিকেটার। এছাড়া ২০২১ সালে দেশের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়েও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সংক্ষিপ্ততম ফরম্যাটে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ১৫৪.৪২ স্ট্রাইক রেটে ২,৮৯৭ রান সংগ্রাহক এই অলরাউন্ডার বল হাতে নিয়েছেন ৫১টি উইকেট। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার পাঁচটি শতক রয়েছে, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড।

অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট ম্যাচেও মাঠে নেমেছেন ম্যাক্সওয়েল। ২০১৭ সালে সর্বশেষ লাল বলের ক্রিকেট খেলা এই অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ারে সংগ্রহ ৩৩৯ রান।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন