NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

লাওসে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:৩৭ পিএম

লাওসে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

 


আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোনের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (বুধবার) বিকেলে ভাড়া করা বিমানে বেইজিং ত্যাগ করে ভিয়েনতিয়েনে পৌঁছেছেন। সেখানে তিনি পূর্ব এশিয়ার নেতাদের সহযোগিতার ধারাবাহিক সম্মেলনে অংশ নেবেন এবং দেশটিতে আনুষ্ঠানিক সফর করবেন।


ভিয়েনতিয়েন ওয়াট্টে আন্তর্জাতিক বিমানবন্দরে লি ছিয়াং বলেন, চীন দৃঢ়তার সাথে আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের কেন্দ্রীয় অবস্থান এবং আন্তর্জাতিক বিষয়াদিতে আসিয়ানের আরো বেশি ভুমিকা পালন করাকে সমর্থন দেয় এবং আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে গভীরভাবে মতবিনিময় করে, যৌথভাবে এ অঞ্চলে অব্যাহতভাবে বিশ্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ইঞ্জিন হবার উদ্যোগ বেগবান করতে চায়।

লি ছিয়াং আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্টেদের কৌশলগত নেতৃত্বে, চীন-লাওস সম্পর্ক অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার নতুন যুগে প্রবেশ করেছে। চীন লাওসের সঙ্গে ঐক্য ও সমন্বয় জোরদার করে, চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় আরো বাস্তব অগ্রগতি অর্জন করতে প্রচেষ্টা বাড়াতে ইচ্ছুক। 

সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।